ক্যাটাগরিতে ৪পদে মুখোমুখি ৮

২৬ অক্টোবর, ২০১৯ ১২:৫৮  
আইএসপিএবি নির্বাচনে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ক্যাটাগরি ভিত্তিক ভোট। সহযোগী ক্যাটাগরিতে নির্বাচনে মুখোমুখি ক্যাটগরি ঐক্য পরিষদ ও দ্য এ টিম। ক্যাটগরি ঐক্য পরিষদ প্রর্থীরা হলেন-আরমর টেসনলজিস লি: চেয়ারম্যান আনিসুজ্জামান খান (ব্যালট-১) ফিসা কমিউনিকেশন প্রতিষ্ঠাতা ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, সান অনলাইন প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ডব্লিউ ডব্লিউ ডব্লিউ কম্পিউটার প্রতিষ্ঠাতা আনোয়ার আহমেদ মিঠু। অপরদিকে সহযোগী ক্যাটাগরিতে দা এ টিম দলের প্রার্থীরা হলেন এশিয়ান সিটি অনলাইন বিডি লিমিটেডের আসাদুজ্জামান সুজন (ব্যালট-২), স্পিড টেক অনলাইনের নাছিন উদ্দিন (ব্যালট ৫), দি উইনার আইটির মো: অহিদ উল্ল্যাহ ভূইয়া (ব্যালট ৪) এবং তুহিন এন্টার প্রাইজের রাইসুল ইসলাম তুহিন (ব্যালট ৭)। প্রার্থীরা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবসায় বৈষম্য দূর করতে নির্বাচিত হয়ে এই সংগঠনটিতে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠায় অবদান রাখবেন তারা।